টিকা না নিলে ১২ বছরের বেশি বয়সীরা স্কুলে যেতে পারবে না

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখন থেকে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে করোনার অন্তত এক ডোজ টিকা নিতে হবে, না হলে স্কুলে যেতে পারবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন। তিনি বলেন এই বিষয়ে গত সোমবার (৩ জানুয়ারি) আন্তমন্ত্রণালয় সভায় আলোচনা হয়েছিল। আজকে তা নিশ্চিত করা হয়েছে। এ সময় এর আগে দেওয়া স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথাও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। তখন সাংবাদিকেরা জানতে চান, তাহলে…

Read More

ইংল্যান্ডে যেতে লাগবে না করোনা পরীক্ষা

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):ইংল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাঁরা করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন, তাঁদের আর করোনার পিসিআর পরীক্ষার প্রতিবেদন নিয়ে যেতে হবে না। কাল শুক্রবার ভোররাত চারটা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিবিসির খবরে বলা হয়েছে, ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে বিধিনিষেধ শিথিলের আহ্বান জানিয়ে আসছে। এরপর এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুসারে যারা টিকা নেয়নি কিন্তু বয়স ১৮ বছরের নিচে, তাদেরও করোনা পরীক্ষা করতে হবে না। এ ছাড়া ইংল্যান্ডে যাওয়ার পর আইসোলেশনে থাকার যে বিধি ছিল, তা–ও পরিবর্তন করা হচ্ছে। করোনার নতুন…

Read More

সনদ ছাড়া যেতে পারবেন না যেসব স্থানে

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): করোনাভাইরাসের দুই ডোজ টিকা ছাড়া কোথায় কোথায় যাওয়া যাবে না তা জানিয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসব স্থানের মধ্যে রয়েছে- হোটেল-রেস্টুরেন্ট, শপিংমল। দুই একদিনের মধ্যেই এই ধরনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।এছাড়া দুই ডোজ টিকা ছাড়া বিমান, ট্রেন ও লঞ্চেও ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ডোজ টিকা নিলে যাওয়া যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার এই বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং…

Read More

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):এক আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্যসহ ৪ জন। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসামের কালিয়াচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তাঁর স্ত্রী পারুল বেগম (৪০), মেয়ে জান্নাতুল মাওয়া (১) ও শাশুড়ি গোলাপ নাহার (৭০)। তাঁরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। সড়ক দুর্ঘটনায় তাঁদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহারের ভাতিজা মীর হোসেন। পুলিশ ও বাহারের পারিবারিক সূত্র জানায়, আজ ভোরে চাচাশ্বশুরের জানাজায়…

Read More

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৬ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক মানের স্থাপত্য কীর্তি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয় স্মরণীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রান্তে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।বাংলাদেশী সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জনগণকে শিক্ষিত করার জন্য, বাংলাদেশ সামরিক জাদুঘর ১৯৮৭ সালে মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়েছিল। যা পরবর্তীতে ১৯৯২ সালে ঢাকার বিজয় স্মরণী রোডের পাশে বঙ্গবন্ধু প্ল্যানেটোরিয়ামের পশ্চিম পাশে স্থানান্তরিত করা হয়।জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় অতীত, চ্যালেঞ্জ, অর্জন এবং মূল অগ্রগতি…

Read More