সাভারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা

৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): আগামীকালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। ভোর রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর ও কাকাবর এলাকায় এঘটনা ঘটে। নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর রাতে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনের সামাইর ও কাকাবর এলাকায় দুটি নির্বাচনী ক্যাম্প ও একটি নৌকা আগুন দিয়ে…

Read More

জাবিতে রিকশা উল্টে ছাত্রীর মাথায় জখম

৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি ব্যাটারিচালিত রিকশার মধ্যে সংঘর্ষে এক ছাত্রীর মাথার খুলিতে গুরুতর জখম হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম পূজা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশমাইলের দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তাঁর রিকশাকে ধাক্কা দেয়। এতে পূজার রিকশাটি উল্টে যায়।…

Read More

অমিক্রন মোকাবিলায় বিধিনিষেধ আসছে

৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় যানবাহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলসহ একগুচ্ছ বিধিনিষেধ আসছে। সাত দিন পর থেকেই এসব বিধিনিষেধ বাস্তবায়ন শুরুর সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। আগের দিন সোমবার করোনার নতুন ধরন অমিক্রন মোকাবিলায় প্রস্তুতিসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছিল। সেগুলোই আজ বিস্তারিতভাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিধিনিষেধের সিদ্ধান্ত বা সুপারিশগুলো জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমত, যানবাহনে মাস্ক ছাড়া চলা যাবে না। যদি কেউ চলাচল করে, তাহলে জরিমানার মুখে পড়তে হবে। যানবাহন বলতে বাস, ট্রেন ও লঞ্চ পড়বে।…

Read More