৪ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): আগামীকালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। ভোর রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর ও কাকাবর এলাকায় এঘটনা ঘটে। নির্বাচনী ক্যাম্প ও নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ভোর রাতে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনের সামাইর ও কাকাবর এলাকায় দুটি নির্বাচনী ক্যাম্প ও একটি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃওরা। পরে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন বলেন,তার জনপ্রিয়তা দেখে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। পঞ্চম ধাপে সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।
সাভারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা
