৮ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া আজ শনিবার থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে। আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। ওই নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে। ভর্তির নীতিমালায় জানানো হয়েছে, এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির…
Read MoreDay: January 8, 2022
সাভারে জামানত হারাচ্ছেন ২৭ জন চেয়ারম্যান প্রার্থী
৮ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) :আশানুরূপ ভোট না পাওয়ায় সাভার উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ২৭ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ৫ম ধাপের ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়েছেন মোট ৫৩ জন প্রার্থী। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ প্রার্থীসহ ২৭ জনই হারাচ্ছেন জামানত। তাদের মধ্যে উপজেলার বিরুলিয়া ও শিমুলিয়া ইউনিয়নে…
Read More