ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। শুক্রবার বিকেলে হাজারো ভক্তের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই উৎসব।
ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন,”সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তাহীনতার কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব কথায় কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, সনাতনী, খ্রিষ্টান ও বৌদ্ধসহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ কোনো দয়া চায় না, তারা চায় তাদের ন্যায্য অধিকার। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে তাদের প্রাপ্য নিশ্চিত করার পাশাপাশি তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।

যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)-এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক জানিয়েছেন, উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো এবারের রথ উৎসব। হাজারো ভক্তের উল্লাস ও ‘হরিবোল’ ধ্বনিতে যাত্রাবাড়ী মন্দির থেকে রথ টেনে ফিরিয়ে আনা হয় কায়েতপাড়া রথখোলায়। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ধামরাইয়ের প্রায় চারশ বছরের পুরনো এই উৎসবের। রথযাত্রা শেষ হলেও ধামরাই পৌর এলাকায় মাসব্যাপী কুটির শিল্প ও রথমেলা চলছে।

এদিকে, সাভারেও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো কানাইলাল,জগন্নাথদেব ঠাকুরের জিউ বিগ্রহ, মোকমাপাড়ায় গোপাল জিউর ও গোপীনাথ ঠাকুরের উল্টো রথযাত্রা । মোকমাপাড়ায় গোপাল জিউর রথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানী সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু,সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিরুজ্জামান বদিও,ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি এবং কাতলাপুর কানাইলাল ও জগনাথ ঠাকুরের রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা জেলা যুব দলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ । শ্রীশ্রী কানাইলাল জিউ বিগ্রহ ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দয়াল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,ইসকন বাংলাদেশের সাধারন নম্পাদক অধ্যক্ষ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ,রামকৃষ্ণের পঞ্চবটি আশ্রমের সভাপতি বৈদ্যনাথ সাহা ও বংশী সাহা প্রমুখ।

মোকমা পাড়ায় গোপীনাথ ঠাকুরের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুব বলেছেন যে কোন সমস্যা ,উন্নয়ন এবং নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি এবং যাবো।
কাতলাপুরের কানাইলাল ও জগন্নাথদেব রথযাত্রার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের প্রশাসক এবং ঢাকা জেলা যুব দলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ ৫০ লাখ টাকা মন্দির উন্নয়নের জন্য অনুদান ঘোষনা করেন এবং বর্তমান নির্বাচিত সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের দিদের্শে দেশের উন্নয়নের জোয়ার বয়ে যাবে। তিনি বলেন আপনাদের জন্য জেলা পরিষদের দরজা খুলা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৃথক পৃথক পুরো উৎসব গুলো শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক ও প্রশাসনের দাবী।
