সাভারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা

২৩ জানুয়ারি(বিবিনিউজ):শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি মোজা তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের মানিকগঞ্জ পাড়া এলাকার হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানী লিমিটেড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ। শ্রমিকরা জানায়, চায়না মালিকানাধীন ওই মোজা তৈরির কারখানায় কাজ করেন প্রায় এক হাজার শ্রমিক। গতকাল থেকে কারখানাটির শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেন কারখানার ভিতরে। পরে মালিকপক্ষ কোন সমাধানে না এসে আজ সকালে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে নোটিশ টাঙ্গিয়ে দেন কারখানার মুল ফটকে। পরে শ্রমিকরা সকালে কারখানায়…

Read More

গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২৩ জানুয়ারি (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের বিজয়, যা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে। আপনাদের পূর্বসূরীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সকল আঘাত থেকে রক্ষা করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদ্বোধনকালে দেয়া প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি এ আহবান জানান।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত…

Read More

ভূমিকম্পে কাঁপল চীন

২৩ জানুয়ারি (বিবিনিউজ ডেস্ক):চীনের কিংহাই প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় ডেলিঙ্গা শহরে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকাল ১০টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এ তথ্য জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) । সিইএনসি আরও জানায়, ৩৮.৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.৩৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

Read More