স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা- ২০ ধামরাইয়ের বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ।
জানাগেছে, ঢাকা- ২০ আসন ধামরাই থেকে চার বারের নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলাম হাসপাতালে ভর্তি ছিলেন । চিকিৎসাধীন অবস্থায় গত রাত নয়টা ত্রিশ মিনিটে সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে । মরহুমের লাশ ঢাকায় একটি হাসপাতাওে হিমাগাওে রাখা হয়েছে। পাকিস্তানী শাসনামলে মুখ্য ও স্বাধীন বাংলাদেশের মূখ্যমন্ত্রী আতাউর রহমান খানের পুত্র ছিলেন ব্যারিস্টার জিয়াউর রহমান । তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ তমিজ উদ্দিন ।
মরহমের পরিবার সূত্রে জানাগেছে,তার জানাযা নামাজ হাইকোট প্রঙ্গনে এবং ধামরাইয়ের কোন এলাকায় অনুষ্টিত হবে এবং দাফন বনানী কনস্থানের তার মা ও স্ত্রীর পাশে হতে পারে। ঢাকার ধানমন্ডি বাসায় থেকে এর চুরান্ত সিন্ধান্ত রাতে জানাতে পারবে তার পরিবার। তবে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
