২০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন,নিজ দেশে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক সব সময়ই বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মোস্তফা ওসমান তুরান বলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে এক যোগে কাজ করছে ঢাকা ও আঙ্কারা।
তুরস্কের রাষ্ট্রদূতকে স্বাগত জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ।
রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকদের সাথে সৌজন্যতা বিনিময় করেন।
পরে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে তাঁকে স্বাগত জানান অধ্যাপক রশিদ হারুন।
পরে তিনি ঐতিহ্যবাহী পুতুলনাচ উপভোগ করেন।
রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে আছে
