সাভারে দুই জনের লাশ উদ্ধার


২০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): সাভারে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের তেঁতুলঝোড়া ও এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,রাতে তেঁতুলঝোড়া এলাকার একটি বাড়িতে নুরন্নবী নামের ১৬ বছরের এক কিশোরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে হৃদয় নামের ২২ বছরের এক গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পরে মৃত্যুর রহস্য জানাযাবে।
উল্লেখ গত তিন দিনে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে আট জনের মরদেহ উদ্ধার করলো পুলিশ।

Related posts

Leave a Comment