খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন চলছে

manobbondonবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন শুরু করেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ অসংখ্য নেতাকর্মী এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও মানববন্ধনে অংশ নিয়েছেন।

মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপির ডাকা কর্মসূচি ঘিরে ভোর থেকেই জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট এবং বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন।

Related posts

Leave a Comment