ঢাকার সাভারে উদ্বোধন হলো নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

২৭ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : আজ দুপুরে ঢাকার সাভারের থানা রোডে উদ্বোধন করা হয়েছে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।
দু’দিন ব্যাপী এ মেলা উদ্বোধন করেন সাভার হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও বাগানবাড়ির চেয়ারম্যান রোটারিয়ান ওয়াকিলুর রহমান।

ডাব্লিউ বি ই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শওকত আলী মাহমুদ, সহ-সভাপতি কাদের তালুকদার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক তোফাসানি, মালয়েশিয়ার বিশিষ্ট বাংলাদেশী নারী উদ্যোক্তা ডক্টর পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর ডারফিন আক্তার, সাস- এর হেড অব ট্রেনার বাবুল মোড়ল, অনলাইন ফাউন্ডেশন স্কুলের পরিচালক রাহাত সিদ্দিকী, কেয়ার হাসপাতালের চেয়ারম্যান লায়ন আসলাম হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউ বি ই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন মুহাম্মদ আলমগীর কবির।

মেলায় প্রায় শতাধিক নারী উদ্যোক্তা হাতে (ঘরে) তৈরী পিঠা, খাবার, পোশাকসহ বিভিন্ন পণ্যের স্টল বসিয়েছেন।

Related posts

Leave a Comment