স্টাফ রিপোর্টার,১০ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : একটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এসময় আরও বলেন,বিএনপি শান্তি ও উন্নয়নের দল বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে বলেও বলেন তিনি।
এসময় মতবিনিময় সভার শুরুর আগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
একটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে :আমান উল্লাহ
