সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

২১ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) :সুদানে শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এ ছয় শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নামাজে জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক ও বেসামরিক বিভিন্ন পদবির কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাজার আগে শাহাদাত বরণকারীদের জীবনবৃত্তান্ত…

Read More

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডা. তাজিন

স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হইবে।একইসঙ্গে,…

Read More