স্টাফ রিপোর্টার, ২১ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হইবে।
একইসঙ্গে, কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারন দর্শানোর জন্য ডাঃ তাজিন আফরোজ কে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডা. তাজিন
