সাভারে উদ্বোধন হলো প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট


স্টাফ রিপোর্টার,২১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষে সাভারে উদ্বোধন করা হলো ব্যতিক্রমধর্মী ঐহিত্যবাহী রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট খেলা। সকালে পৌর এলাকার রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন সাভার পৌর মেয়র আব্দুল গণি। উদ্বোধনী খেলায় রাজাশন ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন রাজাশন স্পের্টিং ক্লাব। ব্যতিক্রমধর্মী এ ফুটবল খেলা দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষে ও যুব সমাজকে খেলা ধুলায় আকৃষ্ট করতে এই ফুটবল খেলার আয়োজন বলে জানান সংশ্রিষ্টরা। এসময় সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সী,সাভার পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া,রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের সভাপতি মেহেদী রানা,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment