আবারও বাড়লো বিদ্যুতের দাম

৩১ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ):আবারও নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন দর ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। গতকাল রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করেছে ‍বিদ্যুৎ বিভাগ। আজ এটি প্রচার করা হয়েছে। এবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২০ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৪০ পয়সা…

Read More

‘১৯১ অনলাইন পোর্টালের ডোমেইন বাতিলের চিঠি দেওয়া হয়েছে’

৩০ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ইতোমধ্যে জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।’ ‘অনলাইন সংবাদের মাধ্যমে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।’ আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব কথা বলেন।অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু

৩০ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ): চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী শুরু ৩০ এপ্রিল শুরু করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সূত্র। রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। করোনার কারণে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।গত কয়েক বছর থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।

Read More

পুলিশকে পাশে পেয়ে মানুষ যেন স্বস্তি বোধ করে তা নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

২৯ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ যেন বিপদে পুলিশকে তাদের পাশে পেয়ে আত্মবিশ্বাস অর্জন করতে পারে।প্রধানমন্ত্রী বলেন,“আধুনিক সময়ে নাগরিক সেবার ধারণাকে প্রাধান্য দিয়ে পুলিশি সেবাকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে। যেকোনো দুর্যোগ মোকাবেলা বা সন্ত্রাস দমন বা যে কোন কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্ত ভাবে দরকার।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা’র প্যারেড গ্রাউন্ডে ৩৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ…

Read More

শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন জোরদার করুন : প্রধানমন্ত্রী

২৫ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষার্থীকে সম্পৃক্ত করার মাধ্যমে স্কাউট আন্দোলন জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট দেশের দিকে নিয়ে যাওয়ার জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তিনি বলেন, ‘আমি প্রতিটি শিশুকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। স্কাউটদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সম্পন্ন করে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, আমি চাই আমাদের দেশটা আরো চমৎকারভাবে গড়ে উঠুক যেখানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান হবে না। দেশ…

Read More

সাভারে ইট ভাটায় ত্রিশ লক্ষ টাকা জরিমনা করেছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার,২৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ):পরিবেশের ছাড়পত্র না থাকায় সাভারে দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেন বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় এমবি এম ও একে এম ব্রিকস এর মালিকগণ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে পরিবেশ দুষণ করে ছাড়পত্র না নিয়ে ইট প্রস্তুত করে বাজারজাত করে আসছিলো। পরে ওই দুটি ইভ ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশের ছাড়পত্র না…

Read More

ক্ষণগণনা শুরু রাষ্ট্রপতি নির্বাচনের

২৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ):রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে আজ। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। এ নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের শূন্য ছয়টি আসনের উপনির্বাচন শেষে প্রথম সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এই নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি। বৈঠকে নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই বৈঠক হতে পারে। এদিকে স্পিকারের সঙ্গে…

Read More

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

২৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ):গত কয়েক দিন ধরেই রাজধানীর ঢাকার বায়ুদূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসছে ঢাকার নাম। সোমবারও একই চিত্র দেখা গেল। এদিন বেলা পৌনে ১১টার দিকেও এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৪০ নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছিল রাজধানী ঢাকা। এর আগের দুইদিনও একই রকম পরিস্থিতি দেখা যায়। যদিও এই তালিকা ওঠানামা করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, ঢাকার পরে রয়েছে ভারতের দুই শহর দিল্লি। ভারতের রাজধানী শহরের স্কোর ২৭৮। এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, শহরটির স্কোর ১৮৭। চতুর্থ অবস্থানে রয়েছে চীনের শহর…

Read More

এজেন্ট ব্যাংকিং সেবায় দিনে ২০০০ কোটি টাকার লেনদেন

২৩ জানুয়ারি,২০২৩(বিবিনিউজ): যাত্রা শুরুর মাত্র ৯ বছরে এজেন্ট ব্যাংকিং সেবার গ্রাহক বেড়ে ১ কোটি ৭২ লাখ হয়েছে। দেশব্যাপী পাড়া-মহল্লা ও হাটবাজারে এজেন্টের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এজেন্ট ব্যাংকিং আউটলেট বেড়ে হয়েছে ২০ হাজার ৬২১টি। এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে দুই পাতার বিশেষ আয়োজন। এজেন্ট ব্যাংকিং সেবা। দেশের ব্যাংক খাতে ২০১৪ সালে সেবাটি চালু হয়। এজেন্টের মাধ্যমে দেওয়া হয় এই সেবা, যা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। ফলে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছেন ব্যাংকগুলোর এজেন্টরা। এই সেবায় দিনে লেনদেন হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা। সব মিলিয়ে এজেন্ট ব্যাংকিং চালু হওয়ায়…

Read More

চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন : স্বাস্থ্যমন্ত্রী

২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এ ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমএ ও সাচিপের নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্র্যাকটিসের পর যদি চিকিৎসকরা কেউ চান, বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। ১ মার্চ থেকে ৫০টা উপজেলা, ২০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজে শুরু হবে। আমরা কোনো ব্লক…

Read More