১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে চলতি অর্থ-বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন। বাংলাদেশ ব্যাংক ভোক্তা ঋণের সর্বোচ্চ সুদের হারের নীতি শিথিল করেছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমান পর্যায় থেকে ঊর্ধ্বে ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়াতে পারবে।কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংক এখন চাইলে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত সুদে ভোক্তা ঋণ দিতে পারবে। এতদিন এ ক্ষেত্রে সুদের সর্বোচ্চ হার ছিল ৯ শতাংশ। একইভাবে, আমানতের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম সুদের হারও প্রত্যাহার…
Read MoreDay: January 15, 2023
নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এটিআর ৭২ উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। রবিবার সকালে উড়োজাহাজটি কাসকি জেলায় বিধ্বস্ত হয়। বিবিসির খবরে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানানো হয়েছে, উড়োজাহাজে মোট ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিলেন।পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা। হেলিকপ্টারে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। এসব ছবি…
Read Moreআখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর শান্তি-ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে। রবিবার টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সকাল ৯টা ৫৭ মিনিট থেকে শুরু করে ১০টা ২০ মিনিট পর্যন্ত ২৩ মিনিট স্থায়ী আবেগঘন আখেরি মোনাজাতে ধনী-গরিব, সকল শ্রেণি-পেশা-গোষ্ঠীর মানুষ আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। প্রথম ১০ মিনিট আরবিতে এবং পরের ১৩ মিনিট বাংলায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা যোবায়ের।মোনাজাতে বলা হয়, হে আল্লাহ পুরো দুনিয়ার মানুষকে…
Read Moreপ্রধানমন্ত্রী সোমবার ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন
১৫ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): কাল সোমবার সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের প্রস্তুতি চলছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জানুয়ারি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, কাল বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি দ্বিতীয় পর্বে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। ধর্ম প্রতিমন্ত্রী এম ফরিদুল হক খান বলেন, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ…
Read More