স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): সাভারে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর রাতে ঢাকা জেলা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছদ্দবেশী এই তিন হত্যাকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়,গেল শুক্রবার ভোর রাতে সোহেল মিয়া নামের এক রাজমিস্ত্রি স্ত্রী সন্তান নিয়ে রংপুর থেকে বাস যোগে এসে সাভার বাজার বাসষ্ট্যান্ড রাজালাখ ফার্মের সামনে নামেন। এসময় একদল অস্ত্রধারী ছিনতাইকারী ওই যুবককে ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে…
Read MoreMonth: February 2023
জাবির শাখা ছাত্রলীগের ৯ জন কর্মীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ
স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ৯ জন কর্মীর বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের তৃতীয় বর্ষের (৪৯তম ব্যাচ) এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হলের ২১৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (২৬ ফেব্রুয়ারি) হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।ভুক্তভোগী সাকিবুল ইসলাম ফারাবি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন- ইংরেজি বিভাগের জুনায়েদ হাসান রানা, ফার্মেসি বিভাগের নাইমুল ইসলাম সাগর, ইতিহাস বিভাগের আতিক শাহরিয়ার, চারুকলা বিভাগের মোহতাছিম…
Read Moreসাভারে ৩ গার্মেন্টস শ্রমিক নিখোজ
স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): সাভার থেকে ডিবি পুলিশ পরিচয়ে তিন যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তাদের কোনো হদিস পায়নি স্বজনরা।শনিবার (২৫ ফেব্রুুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠ থেকে তাদের তুলে নেওয়া হয়। ভুক্তভোগীরা হলেন-তুষার মিয়া (২০), রাসেল (১৯) ও স্বপন (২০)। তারা সাভার পৌরসভার ভাগলপুর এলাকার জে কে গার্মেন্টসের শ্রমিক।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী তিন যুবকের বন্ধু শামীম খান বলেন, তুষার, রাসেল ও স্বপনসহ কারখানার ডিউটি শেষে আমরা তারাপুর মাঠে বসে গল্প করছিলাম। এ অবস্থায় রাত সাড়ে ৮টারদিকে সাদা রঙের একটি হাইয়েচ গাড়ি যোগে…
Read Moreদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে : প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে গেলেও তার সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করতে সক্ষম হয়েছি। একদিন এই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস এ মালেক স্মরণে ‘বঙ্গবন্ধু পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় ভাষণে এ কথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের কলাবাগান অফিসে…
Read Moreরাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
২৬ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। রবিবার বিকাল পৌনে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা বলেন, কড়াইল বস্তিতে আজ বিকাল সাড়ে ৪টার পর আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Read Moreটিফিনের সময় দুধ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
২৬ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরব্যাপী বিনা মূল্যে দুধ পান করানোর জন্য এ পাইলট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ উদ্বোধনের পরপরই ৫০টি স্কুলে এ কর্মসূচি শুরু হয়ে যাবে…
Read Moreদুর্নীতি করতে আসিনি, জনগণের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক অপবাদ দেয়ার চেষ্টা করা হয়েছিল। সেটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কারণ দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন করতে আসিনি। জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই কেউ যখন মিথ্যা অপবাদ দেয়। সেই অপবাদ নিতে আমি রাজি না।’। শনিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি একথা বলেন। তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শেখ হাসিনা। দীর্ঘ চার বছর পর তিনি কোটালীপাড়ায় এলেন। বেলা…
Read Moreরমজানে ১ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে : প্রধানমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রমজানের সময় আমরা অন্তত এক কোটি মানুষকে খাদ্য সহায়তা দেবো; সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যাতে আমাদের দেশের মানুষের কখনো খাদ্য কষ্ট না হয় সেটাই আমাদের লক্ষ্য।’ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটর ৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দরিদ্র মানুষের জন্য সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আপনারা জানেন আমাদের দেশে যারা হতদরিদ্র তাদেরকে আমরা কিন্তু প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিনা পয়সায় দিচ্ছি। এই চালের সঙ্গে আমরা পুষ্টি চালও মিশিয়ে দিচ্ছি যাতে তাদের…
Read Moreবিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি
২১ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) : বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে সমগ্র জাতি।ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে স্মৃতির মিনারে জড়ো হন আপামর জনতা। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি। মহান একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই…
Read Moreতুরস্ক-সিরিয়া ভূমিকম্পে প্রাণহানী ৩৫ হাজার ছাড়িয়েছে
১৪ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ ডেস্ক) :তুরস্ক এবং সিরিয়ায় ৩৫ হাজারের বেশি মানুষ মারা যাওয়া সোমবার বেঁচে থাকা লোকদের অনুসন্ধান থেকে ভূমিকম্পের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় মোকাবেলার দিকে উদ্ধারকারী দলগুলো দৃষ্টি সরিয়ে নিয়েছে।১২ বছরের গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়া বিশেষ উদ্বেগের বিষয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কীভাবে সহায়তা বাড়ানো যায়, তা নিয়ে সোমবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘ।বিচ্ছিন্ন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার অধীন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, দেশটিতে অবকাঠামো পুননির্মাণে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। যেখানে জাতিসংঘ ধারণা করছে ৫০ লাখেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আসাদ তুর্কি থেকে উত্তর-পশ্চিম সিরিয়াপর্যন্ত আরও…
Read More