সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৪ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও সঙ্গে থাকবেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময়ও করেন। আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর দায়িত্ব নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে দেশের…

Read More

বাংলাদেশের তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করুন : প্রধানমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের জন্য নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, “যারা পোশাক এবং তা রপ্তানি নিয়ে কাজ করছেন তাদের নতুন বাজার খুঁজতে হবে। বিভিন্ন দেশের পছন্দ ভিন্ন ভিন্ন হয়। তা মাথায় রেখে নতুন পণ্য তৈরি করতে হবে।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বস্ত্র দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান। অনুষ্ঠানে তিনি ছয়টি জেলায় ছয়টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানেরও…

Read More

সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে তারেক রহমান: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৩ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): লন্ডনে বসে বিএনপি নেতা তারেক রহমান সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সকালে সাভার বাসষ্ট্যান্ড এলাকায় সাভার উপজেলা,পৌর হকার্স লীগ ও দুই নং ও তিন নং ওয়ার্ডে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি দেশের জনগণের ভোটে নয় পেছনের দরজা দিয়ে নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায় বলেও বলেন তিনি।পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শতবর্ষী স্কুল শিমুলিয়া এস. পি. (শ্যামা প্রসাদ) হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের…

Read More

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে:সাভারে এ্যাডভোকেট কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের এই সভাপতিমন্ডলীর সদস্য আরও বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকারের সময় দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও বলেন তিনি। পরে তিনি সেখানে শেখ রাসেল আইসিটি ভবন উদ্বোধন…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাষ্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের নগদ টাকাসহ বিভিন্ন ভাবে সহয়তা দেওয়া হচ্ছে :কবির হোসেন

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাষ্টের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নগদ টাকাসহ বিভিন্ন ভাবে প্রতিনিয়ত সহয়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুর এলাকায় লাজ পল্লী কনভেশন সেন্টারে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ও মিলন মেলায় যোগ দিয়ে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এসময় আরও বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন করেছে বলেও…

Read More

ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার ত্রাণ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার সদর ইউনিয়ন পরিষদে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এই শীতে দেশের সকল দুস্থ মানুষদেরকে শীত বস্ত্রসহ না বিষয়ে সরকার সহযোগীতা করেছে বলেও বলেন তিনি।সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

সাভারের বিরুলিয়ায় ব্যাস্ত সময় পার করছে ফুল চাষিরা

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): আন্তর্জাতিক মাতৃভাষা,পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস দোড়গোড়ায়। দিবস গুলো সামনে রেখে ফুলের চাহিদা পূরণে কাজ করছে ঢাকার সাভারের গোলাপগ্রাম খ্যাত বিরুলিয়ার ফুল চাষিরা। সেখানে গোলাপের পাশাপাশি চাষ হচ্ছে জারবেরা ও গ্লাডিওলাস ফুলেরও। দিগন্ত জোড়া মাঠে গোলাপের লাল ফুলে কৃষকের স্বপ্ন রঙিন হয়ে উঠেছে। চারিদিকে গোলাপের আধিপত্য যেন প্রকৃতির সৌন্দর্য্য বাড়িয়েছে দ্বিগুণ। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় বেশ ভালো। প্রতিদিনই বিরুলিয়ার মৈস্তাপাড়া ও শ্যামপুরে জমে ওঠে গোলাপের বেচাকেনার হাট। প্রতিটি ফুল পাইকারি দরে বিক্রি হচ্ছে ৮-১০ টাকা করে। তাইতো কৃষকের মুখে এখন গোলাপের…

Read More

যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে ঢাকা : প্রধানমন্ত্রী

৯ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী একটি ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে।তিনি বলেন, “ইনশাল্লাহ ২০৩০ সালের মধ্যে এই ঢাকা শহরেই রেল যোগযোগের একটা আলাদা পরিবেশ তৈরী হবে। এতে মানুষের যোগাযোগ, যাতায়াত এবং আমাদের তেলের খরচ-অনেক কিছুই বাঁচবে। ঢাকা শহর যানজটও মুক্ত হবে। সেভাবেই আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যাচ্ছি।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে বাংলাদেশ রেলওয়ের ৩টি প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কি.মি. রেলপথে রূপপুর (ঈশ্বরদী), শশীদল (কুমিল্লা) এবং জয়দেবপুর (গাজীপুর) স্টেশন থেকে যুগপৎভাবে ট্রেন চলাচল এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর

৮ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন। এদিন বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এ সময় থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন। দুপুরে…

Read More

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪,৩০০ ছাড়িয়েছে

৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪,৩০০ ছাড়িয়েছে।উদ্ধারকর্মীরা মঙ্গলবার জীবিতদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮ভাগ। এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার।ভয়াবহ এই ভূমিকম্পে বিভিন্ন শহরে ৫ হাজার ৬শ’র বেশি ভবন ধসে পড়েছে। এর মধ্যে বেশ কিছু বহুতল আবাসিক ভবন রয়েছে। ভূমিকম্পের সময়ে লোকজন ঘুমিয়ে ছিল।তুরস্কের ত্রাণ সংস্থা…

Read More