স্টাফ রিপোর্টার, ৩১ মার্চ ২০২৩(বিবিনিউজ):বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বর্তমান সরকার বিশ্বের কাছে রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এনামুর রহমান এমপি। বিকেলে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে । এলাকার মানুষজন দ্রুত উপজেলা সব স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো ভাবে চিকিৎসা সেবা পাচ্ছে এখন কোন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ভোগ নেই জানিয়ে তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায়…
Read MoreMonth: March 2023
আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
২৫ মার্চ ২০২৩(বিবিনিউজ): আগামীকাল ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।১৯৭০-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের…
Read More২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
২৫ মার্চ ২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৭১ সালের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে আজ জাতিসংঘসহ আর্ন্তাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্বকালে এই আহ্বান জানান।তিনি বলেন, ‘পাকিস্তানী দখলদার বাহিনী এই দিন থেকেই (১৯৭১ সালের ২৫ মার্চ) হত্যাযজ্ঞ শুরু করে। আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই। তাই আমি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালায়। তারা নয়…
Read Moreদেশে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করছেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,২২ মার্চ ২০২৩(বিবিনিউজ):সরকার সারা দেশে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত যুব সমাবেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,বাংলাদেশে বেকারত্ব দুরীকরণে সরকার কাজ করে যাচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে অনেকে চাকরি না করেও উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকের কর্মসংস্থানও সৃষ্টি করছেন বলেও বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক এসডিজি বিষয়ক…
Read Moreবিশ্ব সম্প্রদায়ের উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়া : প্রধানমন্ত্রী
২১ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। অব্যাহত এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিএনএন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন ‘আমি মনে করি যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই যুদ্ধ (ইউক্রেনে) বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত।’ সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ সকালে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্যাবল নিউজ নেটওয়ার্কে (সিএনএন) সম্প্রচার হয়েছে এবং দ্বিতীয় অংশটি আজ রাতে প্রচারিত হবে। যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে মন্তব্য জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি…
Read Moreদেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী
২০ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে এমনভাবে গড়ে তুলছে যাতে বাংলাদেশ কোনভাবে আক্রান্ত হলে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা কারো সঙ্গে যুদ্ধ করবো না। তবে, যদি কখনো তেমন পরিবেশ-পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে এবং সেইভাবেই আমরা আমাদের বাহিনীগুলোকে তৈরী করে দিচ্ছি।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে বাংলাদেশ নৌ-বাহিনীর নবনির্মিত ‘বানৌজা শেখ হাসিনা’ সাবমেরিন ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের পেকুয়ায় নবনির্মিত…
Read Moreধামরাইয়ে ক্লাস না করানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
২০ মার্চ ২০২৩(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ধরে শিক্ষকরা ক্লাস না করানোয় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা কালামপুর –সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। জানা গেছে, ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়মিত বেতন পরিশোধ করে আসছে। তারপরও রবিবার ও আজ সোমবার শিক্ষার্থীদের ক্লাস করানো থেকে বিরত থাকেন শিক্ষকরা। এতে চরম ক্ষুদ্ধ হন তারা। পরে নিয়মিত ক্লাস করানোর দাবিতে বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করতে রওনা হয়। এতে কয়েকজনের অনুরোধে মহাসড়ক থেকে ফিরে কালামপুর-সাটুরিয়ার…
Read Moreসাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন
শেখ এ কে আজাদ,১৮ মার্চ ২০২৩(বিবিনিউজ):সাভারে প্রথম সারির প্রাকৃতিক সাথে স্বাদের ছোঁয়ায় বাগানবাড়ী রেস্টুরেন্টে এর শুভ উদ্বোধন হয়েছে। সাভারের থানা রোড ও মোফাজ্জল মোমিনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে বৃহস্পতিবার মার্চ বিকেল ৫ টার সময় শুভ উদ্বোধন হয়েছে বাগানবাড়ি রেস্টুরেন্ট।এসময় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি’র উপস্থিত থেকে এ বাগানবাড়ী রেস্টুরেন্টটি ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর রেস্টুরেন্টটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার…
Read Moreসাভার সেনানিবাসে অনুষ্ঠিত হলো “বঙ্গবন্ধু এবং স্বাধীনতা” মিনি ম্যারাথন
স্টাফ রিপোর্টার,১৮ মার্চ ২০২৩(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক’শ তিন তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়ে গেল “বঙ্গবন্ধু এবং স্বাধীনতা” মিনি ম্যারাথন দুই হাজার তেইশ। সেনানিবাসের সাভার এরিয়ার আয়োজনে এই ম্যারাথনে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকসহ মোট বার’শ পুরুষ ও মহিলা সৈনিক অংশগ্রহণ করেন। মোট সাতটি গ্রুপে মিনি ম্যারাথন হয়ে উঠে উৎসব মূখর। সাভার সেনানিবাসের নয় পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহীনুল হক বৃহষ্পতিবার বিকেলে মিনি ম্যারাথনের উদ্ধোধন করেন। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Read More১৭ মার্চ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে
১৩ মার্চ ২০২৩(বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামি ১৭ মার্চ। দিবসটি উদযাপনে আগামি ১৭ মার্চ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আজ এক তথ্যবিবরণতে একথা জানানো হয়।মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
Read More