সারাদেশের ন্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ৩১ মার্চ ২০২৩(বিবিনিউজ):বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বর্তমান সরকার বিশ্বের কাছে রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এনামুর রহমান এমপি।

বিকেলে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে । এলাকার মানুষজন দ্রুত উপজেলা সব স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো ভাবে চিকিৎসা সেবা পাচ্ছে এখন কোন স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ভোগ নেই জানিয়ে তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষ সরকারী হাসপাতাল গুলোতে ভালো ভাবে চিকিৎসা সেবা পায়নি ।

এসময় ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.ফরিদ হোসেন মিঞা,ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল শাহাবুদ্দিন খান রিপন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা, হাসপাতালের ডাক্তার এবং রোগীসহ এলাকাবাসী আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment