স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৩(বিবিনিউজ): সাভারে জমে উঠেছে ঐহিত্যবাহী ইফতারির বাজার। রমজানের প্রথম দিন থেকেই এখানে জমে উঠেছে বাহারী রঙের ইফতারির নানা পণ্যের বাজার।
বিভিন্ন মুখরোচক ইফতারের সমাহারে সাভার এখন জমজমাট। তবে এবারে ইফতার সামগ্রীর দামটা একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার কারণেই বেড়েছে ইফতার সামগ্রীর দাম। সাভারে ঐতিহ্যবাহী ইফতার মানেই লোভনীয় খাবার। এখানকার ইফতারের বাহারি নাম আর স্বাদের সুনাম মুখে মুখে। সাভারের থানা রোড এলাকায় ক্যাফে মেট্রো রেষ্টুরেন্ট। এই রেষ্টুরেন্টএ ঐহিত্যবাহী নানা সামগ্রীর ইফতার পাওয়া যায়। স্বাস্থ্য বিধি মেনে এখানে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি করা হয়। এখানে ঐহিত্যবাহী ইফতারির মধ্যে রয়েছে,শাহী হালিম,মুরগির রেজালা,শাহী জিলাপী,বেগুনী,আলুরচপ,ছোলা,পেঁয়াজু,শিক কাবাবসহ নানা ইফতার সামগ্রী। দুপুর থেকে লোভনীয় ও মুখ রোচক ইফতার সামগ্রী কিনতে এই রেষ্টুরেন্টএ ভিড় করেন সব বয়সী মানুষ। বেচা কেনাও ভালো হচ্ছে এখানে প্রতিদিন।
এছাড়া সুতি কাবাব, জালি কাবাব, টিক্কাসহ নানা পদে সাজানো হয়েছে টেবিল। রোজাদারের তৃষ্ণা মেটাতে রয়েছে লাবাং, মাঠা। আর সঙ্গে আছে পেশতা শরবত আর লাচ্ছি। মৌসুমি ফলের শরবতেরও রয়েছে বিশাল আয়োজন। আছে ফলের সমাহার। ক্রেতারা বলছে একটু দাম বেশী হলেও তারা তারা সুস্বাদু ইফতার কিনতে স্বাচ্ছন্দ বোধ করেন।
এছাড়া সাভারের বিভিন্ন এলাকা,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে ইফতারির বাজার। সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিকসহ কয়েক লক্ষ মানুষের বসবাস। তাই ইফতারির বাজারগুলোতে স্বাস্থ্য সম্মত ভাবে বিক্রি হচ্ছে কিনা প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছেন প্রশাসন।
সাভারে জমে উঠেছে ঐহিত্যবাহী ইফতারির বাজার
