স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৩(বিবিনিউজ): সরকারি কর্মকর্তাদের স্যার বলতে হবে এমন কোন বাধ্যকতা নেই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তারা জনগণের সেবক তাদেরকে স্যার বলতে হবে এমন কোন বাধ্যকতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার বিকেলে ঢাকার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন,মাঝে মাঝে সরকারী কর্মকর্তাদের নিয়ে কিছু বিছিন্ন ঘটনা ঘটে তবে এসব ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকার খেয়াল রাখছে । তিনি আরও বলেন,সরকার সাংবাদিকদের বিরুদ্ধে নয় কিন্তু সরকার অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে । আইন সবসময় নিজস্ব গতিতে চলে জানিয়ে তিনি আরও বলেন,উপজেলায় ইউএনওদের…

Read More

বাংলাদেশে জটিল সার্জারি পরিচালনার সক্ষমতা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

৩ এপ্রিল ২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিডনি প্রতিস্থাপনসহ জটিল সার্জারি পরিচালনার সক্ষমতা অর্জন করেছ।আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ চিকিৎসাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এ দেশ এখন কিডনি প্রতিস্থাপনসহ অনেক জটিল অপারেশন করতে সক্ষম।’বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলটি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান, তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে…

Read More

সাভারে জমে উঠেছে ঐহিত্যবাহী ইফতারির বাজার

স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৩(বিবিনিউজ): সাভারে জমে উঠেছে ঐহিত্যবাহী ইফতারির বাজার। রমজানের প্রথম দিন থেকেই এখানে জমে উঠেছে বাহারী রঙের ইফতারির নানা পণ্যের বাজার।বিভিন্ন মুখরোচক ইফতারের সমাহারে সাভার এখন জমজমাট। তবে এবারে ইফতার সামগ্রীর দামটা একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার কারণেই বেড়েছে ইফতার সামগ্রীর দাম। সাভারে ঐতিহ্যবাহী ইফতার মানেই লোভনীয় খাবার। এখানকার ইফতারের বাহারি নাম আর স্বাদের সুনাম মুখে মুখে। সাভারের থানা রোড এলাকায় ক্যাফে মেট্রো রেষ্টুরেন্ট। এই রেষ্টুরেন্টএ ঐহিত্যবাহী নানা সামগ্রীর ইফতার পাওয়া যায়। স্বাস্থ্য বিধি মেনে এখানে ইফতার সামগ্রী তৈরি ও…

Read More