শেখ এ কে আজাদ,১৮ মার্চ ২০২৩(বিবিনিউজ):সাভারে প্রথম সারির প্রাকৃতিক সাথে স্বাদের ছোঁয়ায় বাগানবাড়ী রেস্টুরেন্টে এর শুভ উদ্বোধন হয়েছে। সাভারের থানা রোড ও মোফাজ্জল মোমিনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে বৃহস্পতিবার মার্চ বিকেল ৫ টার সময় শুভ উদ্বোধন হয়েছে বাগানবাড়ি রেস্টুরেন্ট।এসময় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি’র উপস্থিত থেকে এ বাগানবাড়ী রেস্টুরেন্টটি ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর রেস্টুরেন্টটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার…
Read MoreDay: March 18, 2023
সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হলো “বঙ্গবন্ধু এবং স্বাধীনতা” মিনি ম্যারাথন
স্টাফ রিপোর্টার,১৮ মার্চ ২০২৩(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক’শ তিন তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়ে গেল “বঙ্গবন্ধু এবং স্বাধীনতা” মিনি ম্যারাথন দুই হাজার তেইশ। সেনানিবাসের সাভার এরিয়ার আয়োজনে এই ম্যারাথনে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকসহ মোট বার’শ পুরুষ ও মহিলা সৈনিক অংশগ্রহণ করেন। মোট সাতটি গ্রুপে মিনি ম্যারাথন হয়ে উঠে উৎসব মূখর। সাভার সেনানিবাসের নয় পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহীনুল হক বৃহষ্পতিবার বিকেলে মিনি ম্যারাথনের উদ্ধোধন করেন। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Read More