সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হলো “বঙ্গবন্ধু এবং স্বাধীনতা” মিনি ম্যারাথন


স্টাফ রিপোর্টার,১৮ মার্চ ২০২৩(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক’শ তিন তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়ে গেল “বঙ্গবন্ধু এবং স্বাধীনতা” মিনি ম্যারাথন দুই হাজার তেইশ। সেনানিবাসের সাভার এরিয়ার আয়োজনে এই ম্যারাথনে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকসহ মোট বার’শ পুরুষ ও মহিলা সৈনিক অংশগ্রহণ করেন। মোট সাতটি গ্রুপে মিনি ম্যারাথন হয়ে উঠে উৎসব মূখর।

সাভার সেনানিবাসের নয় পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহীনুল হক বৃহষ্পতিবার বিকেলে মিনি ম্যারাথনের উদ্ধোধন করেন। পরে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Related posts

Leave a Comment