দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

২০ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সশস্ত্র বাহিনীকে এমনভাবে গড়ে তুলছে যাতে বাংলাদেশ কোনভাবে আক্রান্ত হলে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা কারো সঙ্গে যুদ্ধ করবো না। তবে, যদি কখনো তেমন পরিবেশ-পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে এবং সেইভাবেই আমরা আমাদের বাহিনীগুলোকে তৈরী করে দিচ্ছি।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে বাংলাদেশ নৌ-বাহিনীর নবনির্মিত ‘বানৌজা শেখ হাসিনা’ সাবমেরিন ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের পেকুয়ায় নবনির্মিত…

Read More

ধামরাইয়ে ক্লাস না করানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

২০ মার্চ ২০২৩(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ধরে শিক্ষকরা ক্লাস না করানোয় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা কালামপুর –সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। জানা গেছে, ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়মিত বেতন পরিশোধ করে আসছে। তারপরও রবিবার ও আজ সোমবার শিক্ষার্থীদের ক্লাস করানো থেকে বিরত থাকেন শিক্ষকরা। এতে চরম ক্ষুদ্ধ হন তারা। পরে নিয়মিত ক্লাস করানোর দাবিতে বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করতে রওনা হয়। এতে কয়েকজনের অনুরোধে মহাসড়ক থেকে ফিরে কালামপুর-সাটুরিয়ার…

Read More