দেশে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করছেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২২ মার্চ ২০২৩(বিবিনিউজ):সরকার সারা দেশে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত যুব সমাবেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,বাংলাদেশে বেকারত্ব দুরীকরণে সরকার কাজ করে যাচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে অনেকে চাকরি না করেও উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকের কর্মসংস্থানও সৃষ্টি করছেন বলেও বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক এসডিজি বিষয়ক…

Read More