রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

১৩ মার্চ ২০২৩(বিবিনিউজ):আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সমূচি অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বিকাল সাড়ে ৩টায়। সোমবার মন্ত্রিসভা বৈঠকে হিজরি ১৪৪৪ (২০২৩) সালের রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক…

Read More

ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

১১ মার্চ ২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আজ ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।বিকেলে সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগে ৫৭০ দশমিক ০৭ কোটি টাকা ব্যয়ে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২ হাজার ৭৬২ দশমিক ২৭ কোটি টাকা ব্যয়ে আরো ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা ময়মনসিংহ উৎসবের নগরীতে পরিণত হয়। পুরো শহরকে শেখ হাসিনার প্রতিকৃতি এবং রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ছবির ভিত্তিতে জাতির…

Read More

লাখো মুসুল্লিদের সমাগমে আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত

শেখ এ কে আজাদ,১১ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন কাইচাবাড়ী রোডের পাশেই ১৬ একর জায়গা জুড়ে সারা বাংলাদেশের জেলা ও থানা-উপজেলা থেকে আসা লাখো মুসুল্লিদের সমাগমে দু-দিন ব্যাপী বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের শেষ দিন ছিল শুক্রবার (১০) মার্চ । শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছিল এ ইসলামী তাবলীগী জমঈয়তে।সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী৷ জুম্মার বয়ান, খুৎবা ও জুম্মার নামাজ লাখো মুসুল্লিদের নিয়ের আদায় করেন তিনি। দেশ ও…

Read More

স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য অবকাঠামো সম্প্রসারণ ও উৎপাদন ক্ষমতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

৭ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই তাদের বাণিজ্য-সম্পর্কিত অবকাঠামো বাড়ানো, উৎপাদনশীল সক্ষমতা গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক হতে অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকারকে কাজে লাগাতে হবে। আজ কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে “আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একিভ’তকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি” শীর্ষক উচ্চ পর্যায়ের বিষয়ভিত্তিক গোল টেবিলের সহ-সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।ডব্লিউটিওতে এলডিসি গ্রুপ ইতিমধ্যেই এই বিষয়গুলির উপর তাদের প্রস্তাব দিয়েছে উল্লেখ করে, তিনি বলেন, “এই প্রস্তাবগুলিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, বিশেষত কোভিড -১৯ মহামারী এবং ইউক্রেনের যুদ্ধ দ্বারা সৃষ্ট…

Read More

অবৈধ গ্যাস সংযোগ বন্ধ না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবার হুঁশিয়ার

৫ মার্চ ২০২৩(বিবিনিউজ): সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া বন্ধ না করলে সেই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ। আজ ঢাকার সাভারের জালেশ্বর এলাকায় ওয়াই এম সি এ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগ এর উদ্যোগে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিতাসের এই কর্মকর্তা এসময় আরো বলেন, যারা অবৈধ গ্যাস সংযোগ…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

৪ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।বৈঠকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।করিম বলেন, শেখ হাসিনা এবং টনি ব্লেয়ার উভয়েই বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক পর্যালোচনা করেন।শেখ হাসিনা ভবিষ্যৎ বিশ্বের নেতা এবং সরকারকে সক্ষম করে গড়ে তোলার জন্য টনি ব্লেয়ার ইনস্টিটিউটের মিশনের প্রশংসা করেন।টনি ব্লেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।তারা খেলাধুলা…

Read More

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে: প্রধান জেনারেল শফিউদ্দিন

স্টাফ রিপোর্টার, ৪ মার্চ ২০২৩(বিবিনিউজ): বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে বলে মন্তব্য করেছেন বাহিনীটির প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগীতার সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন,বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিক বাহিনীটির সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে কাজ করে বলেও বলেন তিনি। পরে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে বিএনসিসির সেন্টার ক্যাম্পিং ও খেজুরটেক এলাকায় সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় জাতিসংঘ মিশন ও দেশে…

Read More

বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে :হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, ৪ মার্চ ২০২৩(বিবিনিউজ):আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দুপুরে সাভারের গেন্ডা এলাকায় দিনাজপুর সদর সমিতি ঢাকার আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলন মেলায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসময় আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে হবে এবং সেই নির্বাচনে সকল দল অংশ গ্রহণ করবে কিন্তু তার পরেও কোন রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ গ্রহণ না করলে সেটা তাদের একান্ত সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন,বাংলাদেশ কোন দেশের…

Read More

নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আসাফোর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৪ মার্চ,২০২৩ (বিবিনিউজ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে ঢাকার সাভারের বিরুলিয়ার পিয়াংকা শ্যুাটিং স্পর্টে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার এ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) সভাপতি সাইদুর রহমান সজল। এসময় প্রতিটি জেলা ও উপজেলার নেতাকর্মীদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সভায় দেশের বিভিন্ জেলা ও বিভাগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত চিলেন। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পান্ন হয়।

Read More