লাখো মুসুল্লিদের সমাগমে আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন অনুষ্ঠিত


শেখ এ কে আজাদ,১১ মার্চ ২০২৩(বিবিনিউজ):প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন কাইচাবাড়ী রোডের পাশেই ১৬ একর জায়গা জুড়ে সারা বাংলাদেশের জেলা ও থানা-উপজেলা থেকে আসা লাখো মুসুল্লিদের সমাগমে দু-দিন ব্যাপী বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের শেষ দিন ছিল শুক্রবার (১০) মার্চ । শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছিল এ ইসলামী তাবলীগী জমঈয়তে।
সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী৷ জুম্মার বয়ান, খুৎবা ও জুম্মার নামাজ লাখো মুসুল্লিদের নিয়ের আদায় করেন তিনি।

দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তারা এ তাবলীগী জমঈয়তে আগত মুসল্লীদের অংশগ্রহনে৷ দা’ওয়াহ ও তাবলীগী ইসলামী মহাসম্মেলনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী আমন্ত্রিত বক্তার বয়ান করেছেন , দেশগুলোর মধ্যে জর্দান,নেপাল,ভারত,ইন্ডিয়া,মিশর।এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়েছেন দেশীয় বক্তারা।

দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তারা বয়ান করছেন তারা হলেন,মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা’আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি’আ ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।-দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি ইসলামী বক্তব্য রাখেন তারা হলেন,প্রফেসর ড.আ.ব.ম সাঈফুল ইসলাম সিদ্দিকী,অধ্যাপক ড.মুহাম্মদ রঈসুউদ্দিন শাইখ মোফাযযল হুসাইন মাদানী,শাঈখ ড.মুহাম্মদ শহরল্লাহ্ খান মাদানী,শাঈখ ড.ইমাম হোসেন,অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী,শাঈখ আবু আদেল মুহাম্মদ হারুন হুসাইন,শাঈখ আব্দুন নূর বিন আবু সাঈদ মাদানী,শাঈখ মুহাম্মদ আব্দুল মাতীন,অধ্যাপক ড.বারকুল্লাহ বিন দুরুল হুদা আইয়ুবী,শাঈখ নূরুল আবসার, শাঈখ আব্দুল্লাহ বিন শাহেদ মাদানী,শাঈখ আব্দুর রব আফফান মাদানী,শাঈখ ড.যাকারিয়া আব্দুল জলীল মাদানী,ড.মোহাম্মদ হেদায়েত উল্লাহ সহ আরো অনেকে।

প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন, সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।-দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি ইসলামী বক্তব্য রাখেন,প্রফেসর ড.মুহম্মদ লোকমান হোসেন,প্রফেসর ড.আহমাদুল্লাহ ত্রিশালী,শাঈখ সাইফুদ্দিন বেলাল মাদানী,উপাধ্যক্ষ আব্দুল্লাহ গযন্ফর,শাঈখ আব্দুল্লাহ আল মাহমুদ,শাঈখ মাসউদুল আলম আল উমরী,শাঈখ মুহাম্মদ ইব্রাহীম,আব্দুল হালীম মাদানী,শাঈখ আব্দুল্লাহহিল কাফি মাদানী, শাঈখ হাফিজ হুসাইন বিন সোহরাব,শাঈখ ড.কাউসার এরশাদ মাদানী, শাঈখ ড.রেজাউল করীম মাদানী,শাঈখ মুহাম্মাদ এহসান উল্লাহ,শাঈখ ইসহাক বিন এরশাদ মাদানী,শাঈখ আনীসুর রহমান আনাস মাদানী সহ আরো অনেকে।

দু- দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত ছিলেন ,মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।

Related posts

Leave a Comment