স্টাফ রিপোর্টার, ৪ মার্চ ২০২৩(বিবিনিউজ):আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দুপুরে সাভারের গেন্ডা এলাকায় দিনাজপুর সদর সমিতি ঢাকার আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলন মেলায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসময় আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে হবে এবং সেই নির্বাচনে সকল দল অংশ গ্রহণ করবে কিন্তু তার পরেও কোন রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ গ্রহণ না করলে সেটা তাদের একান্ত সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন,বাংলাদেশ কোন দেশের নির্বাচন নিয়ে কথা বলে না তাই বিদেশীদের কথায় বাংলাদেশে কোন নির্বাচন হয় না এদেশের জনগণের কথায় সবকিছু হয় বলেও বলেন তিনি। দিন ব্যাপী এই আয়োজনে দিনাজপুর সদর সমিতি ঢাকার সদস্যরা অংশ গ্রহণ করেন। মিলন মেলায় ছোটদের খেলা ধুলাসহ নানা আয়োজন ছিলো। পুরো দিনটা নেচে গেয়ে সবাই আনন্দ উপভোগ করেন। এসময় দিনাজপুর সদর সমিতি ঢাকার উপদেষ্টা জগলুল আরিফ,সাংগঠনিক সম্পাদক হুমায়ন চিস্তি,কোষাধ্যক্ষ রেজাউর রহমানসহ আরো অনেকে।
বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে :হুইপ ইকবালুর রহিম
