৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪,৩০০ ছাড়িয়েছে।উদ্ধারকর্মীরা মঙ্গলবার জীবিতদের উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮ভাগ। এটি স্থানীয় সময় ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার।ভয়াবহ এই ভূমিকম্পে বিভিন্ন শহরে ৫ হাজার ৬শ’র বেশি ভবন ধসে পড়েছে। এর মধ্যে বেশ কিছু বহুতল আবাসিক ভবন রয়েছে। ভূমিকম্পের সময়ে লোকজন ঘুমিয়ে ছিল।তুরস্কের ত্রাণ সংস্থা…
Read MoreDay: February 7, 2023
সাভার ও ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগীর ব্যবসায় ধস
স্টাফ রিপোর্টার,৭ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) : সাভার ও ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগীর ব্যবসায় ধস নেমেছে। প্রতিদিন কোন কোন এলাকায় বন্ধ হচ্ছে পোল্ট্রি মুরগীর খামার। এতে করে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। লোকসান গুনতে গুনতে অনেকেই পোল্ট্রি ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় ঝুকছেন। পোল্ট্রি মুরগীর শেড গুলো খালি পড়ে আছে এখন।জানা যায়,সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে কয়েক হাজার ছিলো পোল্ট্রি মুরগীর খামার। এসব খামারের উৎপাদিত ডিম,সাভারও ধামরাইর কয়েক লক্ষ গার্মেন্টস শ্রমিকসহ মানুষের চাহিদা মিটিয়ে এখানকার ডিম রপ্তানী করা হতো দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু পোল্ট্রি মুরগীর খাদ্যের দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে এখানকার পোল্ট্রি ব্যবসায় ধস…
Read Moreসাভারের পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় নারীর মৃত্যু
৭ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) : সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ডাক্তার এবং হাসপাতাল কতৃপক্ষের অবহেলা ও ভূল সিদ্ধান্তের কারনে রোগীর মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।দুপুরে এসব অভিযোগ তোলেন নিহতের স্বামী হাজী আব্দুল মান্নান ও তার মেয়ের জামাই হুমায়ুন। এর আগে ভোর রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।নিহত ওই রোগীর নাম নাহার (৪৮), তিনি সাভারের ইমান্দিপুর চৌরাস্তার হাজী আব্দুল মান্নানের স্ত্রী। দীর্ঘ দিন ধরে তিনি জরায়ু টিউমার রোগে ভুগছিলেন।নিহতের…
Read More