৭ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) : সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ডাক্তার এবং হাসপাতাল কতৃপক্ষের অবহেলা ও ভূল সিদ্ধান্তের কারনে রোগীর মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
দুপুরে এসব অভিযোগ তোলেন নিহতের স্বামী হাজী আব্দুল মান্নান ও তার মেয়ের জামাই হুমায়ুন। এর আগে ভোর রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত ওই রোগীর নাম নাহার (৪৮), তিনি সাভারের ইমান্দিপুর চৌরাস্তার হাজী আব্দুল মান্নানের স্ত্রী। দীর্ঘ দিন ধরে তিনি জরায়ু টিউমার রোগে ভুগছিলেন।
নিহতের স্বামী মান্নান বলেন, গত শুক্রবার আমার স্ত্রী নাহারকে সাভারের পলাশ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার বলেন অপারেশন করতে হবে। পরে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার করে দেখা যায় রোগীর রক্ত চাপের সমস্যা। এজন্য অপারেশন একদিন পরে করার সিদ্ধান্ত নেয় তারা। অপারেশন তারা করেছে তবে রোগীকে মেরে ফেলেছে। তাদের হাসপাতালে কোন ডাক্তারই থাকে না। ডিউটি ডাক্তার নামে দুই জন ডাক্তার ডিউটি করেন। আর যদি সিজার, ও অন্যান্য অপারেশন করতে হয় তারা ডাক্তার ভাড়া করে আনেন। আমার স্ত্রীর অপারেশন করেছেন ডা. পলাশ। তাকেও খবর দিয়ে আনতে হয়েছে। যদিও তার মালিকানাধীন ও তার নামেই এই হাসপাতাল।
হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারের গাফিলতির জন্য আমার শ্বাশুড়ি মারা গেছেন।
তবে এই রোগীর চিকিৎসক সৈয়দ মোকাররম হোসেন পলাশের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, এব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবো। যদি ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হয় তাহলে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও ওই হাসপাতালে ভুল চিকিৎসায় বেশ কয়েকজন রোগী মারা যায়। স্থানীয়রা অবিলম্বে মানুষ মারার এই হাসপাতাল সিলগালাসহ মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের কাছে দাবি জানিয়েছেন।
সাভারের পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় নারীর মৃত্যু
