স্টাফ রিপোর্টার,৭ ফেব্রুয়ারি,২০২৩ (বিবিনিউজ) : সাভার ও ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগীর ব্যবসায় ধস নেমেছে। প্রতিদিন কোন কোন এলাকায় বন্ধ হচ্ছে পোল্ট্রি মুরগীর খামার। এতে করে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। লোকসান গুনতে গুনতে অনেকেই পোল্ট্রি ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় ঝুকছেন। পোল্ট্রি মুরগীর শেড গুলো খালি পড়ে আছে এখন।
জানা যায়,সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে কয়েক হাজার ছিলো পোল্ট্রি মুরগীর খামার। এসব খামারের উৎপাদিত ডিম,সাভারও ধামরাইর কয়েক লক্ষ গার্মেন্টস শ্রমিকসহ মানুষের চাহিদা মিটিয়ে এখানকার ডিম রপ্তানী করা হতো দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু পোল্ট্রি মুরগীর খাদ্যের দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে এখানকার পোল্ট্রি ব্যবসায় ধস নেমেছে। দুই উপজেলার অনেক গ্রামে পোল্ট্রি মুরগীর খামার বন্ধ হয়ে যাওয়ায় হতাশায় পড়েছে শ্রমিকরা। বাজারে এখানকার ডিম পাইকাররা কিনে নিয়ে বাজারে পচিশ থেকে ৪০ টাকা হালি বিক্রি করছে। এদিকে পোল্ট্রি ব্যবসায় এর আগে অনেক ভাবে এ ব্যবসা করে অনেক প্রান্তিক খামারী লাভবান হয়ে ছিলেন।
পোল্ট্রি ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগীতা কামনা করছে এ খাতের সংশ্রিষ্ট ব্যবসায়ীরা।
সাভার ও ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি মুরগীর ব্যবসায় ধস
