ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার ত্রাণ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার,১১ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): ত্রাণ বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার সদর ইউনিয়ন পরিষদে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এই শীতে দেশের সকল দুস্থ মানুষদেরকে শীত বস্ত্রসহ না বিষয়ে সরকার সহযোগীতা করেছে বলেও বলেন তিনি।
সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment