রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


২৬ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। রবিবার বিকাল পৌনে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা বলেন, কড়াইল বস্তিতে আজ বিকাল সাড়ে ৪টার পর আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related posts

Leave a Comment