সাভারে রাজমিস্ত্রিকে হত্যার ঘটনায় ৩ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২৭ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ): সাভারে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর রাতে ঢাকা জেলা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছদ্দবেশী এই তিন হত্যাকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়,গেল শুক্রবার ভোর রাতে সোহেল মিয়া নামের এক রাজমিস্ত্রি স্ত্রী সন্তান নিয়ে রংপুর থেকে বাস যোগে এসে সাভার বাজার বাসষ্ট্যান্ড রাজালাখ ফার্মের সামনে নামেন। এসময় একদল অস্ত্রধারী ছিনতাইকারী ওই যুবককে ধরে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় অজ্ঞাত ছিনতাইকারীদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও আসামীদেরকে গ্রেপ্তারে মাঠে নামেন। এর অংশ হিসেবে ভোর রাতে ঢাকা জেলা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী রাসেল শেখ (২৩), তুহিন (২২), ও সানি ওরফে শুভ (২০),। এরা তিন জনেই হত্যাকান্ডে অংশ গ্রহণ করেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন,তিন হত্যাকারীকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন,আটকদের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনাটি স্বীকার করেছে ও তাদের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে ঘটনায় ব্যবহৃত ২টি ছুরি উদ্ধার করা হয়েছে। আসামীরা দীর্ঘদিন যাবৎ সাভার বাজার বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলেও তারা স্বীকার করেছে।
অপরদিকে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ডাকাতি করার অভিযোগে ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

Related posts

Leave a Comment