চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন : স্বাস্থ্যমন্ত্রী

২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):চিকিৎসকরা মার্চ মাস থেকে নিজ কর্মস্থলে রোগী দেখতে পারবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এ ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমএ ও সাচিপের নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্র্যাকটিসের পর যদি চিকিৎসকরা কেউ চান, বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। ১ মার্চ থেকে ৫০টা উপজেলা, ২০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজে শুরু হবে। আমরা কোনো ব্লক…

Read More

ব্রাজিলে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট

২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দেশটির সেনাপ্রধান জুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন।স্থানীয় মিডিয়া শনিবার জানিয়েছে, প্রাক্তন নেতা জাইর বলসোনারোর সমর্থকদের এই মাসের শুরুতে দাঙ্গার পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।বলসোনারোর ম্যান্ডেট শেষ হওয়ার দুই দিন আগে গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং জানুয়ারির শুরুতে লুলার প্রশাসন এই নিয়োগ নিশ্চিত করে।গ্লোব নিউজ জানিয়েছে, আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা।

Read More

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।রোববার দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ৪৪ মিনিটে শেষ হয়।আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী। এর আগে তিনিই হেদায়েতী বয়ান করেন।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, রোববার…

Read More