গণ-অবস্থান কর্মসূচি শুরু বিএনপির, মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে যোগ দিতে নেতা-কর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। বিএনপি আজ বুধবার ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি। ঢাকায় গণ-অবস্থান কর্মসূচির জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অনুমতি দেয়। বিএনপিসহ বিরোধী দলগুলোকে সড়ক অবরোধ না করে ফুটপাতে…

Read More

সাভারে মধ্যরাতে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার-কে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার সাভারে মধ্যরাতে ঘরে ঢুকে স্থানীয় মাতব্বর পরিচয়দাতা দুই ব্যক্তি সহ কয়েকজনের বিরুদ্ধে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি বাবলি আক্তারকে মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মারধরে আহত ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাভার পৌরসভার নয়াবাড়ি মহল্লার সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয়…

Read More

সাভারে প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচানসভা ও প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের পরিবারকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার লক্ষে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামুলে এ সেলাই মেশিন বিতরণ করেন, চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় শতাধিক প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন,হুইল চেয়ার,সাদা ছড়ি ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এখন থেকে এই সেলাই মেশিন দিয়ে প্রতিবন্ধি ব্যক্তিদের পরিবার কাপড় শেলাই করে তা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলে…

Read More

১৪ জানুয়ারী থেকে ঐতিহ্যবাহী আটিগ্রামের মাসব্যাপী মা বুড়ির মেলা শুরু

শেখ বাশার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): মানিকগঞ্জের আটিগ্রামে প্রতিবছরই পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী মা বুড়ির মেলা। এ বছরও মাস ব্যাপী মেলা শুরু হবে ১৪ জানুয়ারী। ইতো মধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছে আয়োজিত কমিটি। এই উপলক্ষে রাজধানী ঢাকার অদুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা বুড়ির (বনদূর্গা) মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ,বলাকা সংসদ ও মেলা কমিটি যৌথ ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহন করে থাকেন। এ কর্মসূচীর মধ্যে উদ্বোধনী সভা ছাড়াও থাকছে…

Read More