আশুলিয়ায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার,১৩ ডিসেম্বর (বিবিনিউজ): আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. আবু তাহের প্রকাশ মামুন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় তার কাছ থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৩১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।

Related posts

Leave a Comment