১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): সিরাজগঞ্জে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন২০২৩-২৫ইং ট্রার্ম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আশীর্বাদপুষ্ট, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সমর্থিত এ কে এম এ হামিদ- মোঃ শামসুর রহমান প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় গণপূর্ত অধিদপ্তর শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইডিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নওশের আহম্মেদ তামান্না এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল…
Read MoreDay: December 12, 2022
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রিসভার
১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): দেশের সাইবার নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে সাইবার নিরাপত্তায় আরও জোর দিতে বলা হয়েছে। জাতীয় তথ্যভান্ডারের নিরাপত্তার বিষয়টিও খুবই গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী সাবমেরিন কেব্লের জন্য যে প্রকল্প হাতে অনুমোদন দেওয়া হয়েছে, সেটির কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।…
Read Moreসাভারে অবশেষে বঙ্গবন্ধু খুনী ডালিমের বাবা মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন
স্টাফ রিপোর্টার,১২ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): অবশেষে দীর্ঘ ৫৪ বছর পর সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম স্বীকৃতি খুনী ফাঁসির দ-প্রাপ্ত আসামী মেজর শরিফুল হক ডালিমের বাবা মুশুরীখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আজ থেকে এই উচ্চ বিদ্যালয়টির নাম হলো মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়। দুপুরে মুশুরীখোলা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নামের ফলক উম্মেচন করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে…
Read More