জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে বেসরকারি খাত: প্রতিমন্ত্রী

৩ ডিসেম্বর (বিবিনিউজ):বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কম দামে জ্বালানি নিশ্চিত করাই এখন মূলত সমস্যা। সরকারের পাশাপাশি বেসরকারি খাতও জ্বালানি তেল আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করতে পারবে বলেন তিনি। এ জন্য সরকার দাম নির্ধারণ করে দেবে। রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে আজ শনিবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি রূপান্তর: বৈশ্বিক প্রেক্ষিত এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে কেউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চাইলেও পারবে। ডিজেলচালিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে…

Read More