১৩ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগের সম্মেলনের দিন (২৪ ডিসেম্বর) রাজধানীতে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা থেকে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।’তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ২৪ ডিসেম্বর…
Read MoreDay: December 13, 2022
আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস
১৩ ডিসেম্বর, ২০২২(বিবিনিউজ): আগামীকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।মুক্তিযুদ্ধ…
Read Moreআশুলিয়ায় অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার,১৩ ডিসেম্বর (বিবিনিউজ): আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. আবু তাহের প্রকাশ মামুন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় তার কাছ থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৩১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
Read More