বিদেশ থেকে ফেরার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত :স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর (বিবিনিউজ): এইডস প্রতিরোধে বিদেশ থেকে ফেরার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে দেশের এইডস পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনায় মন্ত্রী বলেন, দেশ থেকে বিদেশে শ্রমিক যাওয়ার সময় তাঁদের এইচআইভি টেস্ট করা হয়। কিন্তু তাঁরা যখন দেশে ফেরেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। এক বছরে দেশে এইডসে ২৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন এইচআইভি সংক্রমিত শনাক্ত…

Read More