স্টাফ রিপোর্টার,২৭ ডিসেম্বর, ২০২২ (বিবিনিউজ) :সাভার ও আশুলিয়ায় এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা গত বছরকে ছাড়িয়ে গেছে। তাই কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ। সাভার উপজেলায় এবার প্রায় এক হাজার পাঁচ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে এবার সরিষার আবাদ ভালো হয়েছে। এসব এলাকায় মাঠগুলো হলুদ ফুলে ছেঁয়ে গেছে। আমন উৎপাদনের পর তিন মাস পড়ে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আশায় সরিষা চাষ করেছেন কৃষকরা। নদ-নদী তীরবর্তী জমি সরিষা চাষের উপযোগী। সেঁচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায়…
Read MoreDay: December 27, 2022
আগামিকাল মেট্রোরেলের উদ্বোধন
২৭ ডিসেম্বর, ২০২২ (বিবিনিউজ) : ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামিকাল মেট্রোরেলের উদ্বোধন। এ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে ডিএমপি।তিনি বলেন, এছাড়া মেট্রোরেল পুলিশ গঠনের আগ পর্যন্ত ডিএমপি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে।কমিশনার আজ মঙ্গলবার দিয়াবাড়ী, উত্তরা নর্থ সেন্টার ও প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের জন্য আগামিকাল বুধবার একটা ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল উত্তরায় বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানস্থল ও জনসমাবেশস্থলে প্রধানমন্ত্রী ও ভিভিআইপিরা আসবেন। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রধানমন্ত্রী…
Read Moreবাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা প্রধানমন্ত্রীর
২৭ ডিসেম্বর, ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা করেছেন।তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে বৃহত্তর পরিসরে আরও বিনিয়োগের আহ্বান জানাই।’প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য তুরস্ক সরকারের প্রতি অনুরোধ জানান।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে তার দেশের ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।তিনি বলেন,…
Read More