সাভারে প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার,১১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচানসভা ও প্রতিবন্ধি অসহায় ব্যক্তিদের পরিবারকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার লক্ষে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামুলে এ সেলাই মেশিন বিতরণ করেন, চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় শতাধিক প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন,হুইল চেয়ার,সাদা ছড়ি ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এখন থেকে এই সেলাই মেশিন দিয়ে প্রতিবন্ধি ব্যক্তিদের পরিবার কাপড় শেলাই করে তা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করেন সংশ্রিষ্টরা।

আয়োজকরা বিত্তশীল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান করেছেন।

Related posts

Leave a Comment