সাভার ৯ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে এক গৃহবধূ(৪১) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ পাঁচ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে সাভারের রাজাবাড়ি এলাকার আবুল খায়েরের বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায় ধর্ষণের শিকার ওই নারী সাভারের ইমান্দিপুর এলাকায় একটি বাড়িতে বসবাস করতো ও বিভিন্ন বাড়িতে বুয়ার কাজ করতো গতকাল রাতে তাকে চাকুরী দেওয়ার কথা বলে মিরাজ নামের এক যুবক তাকে রাজাবাড়ি এলাকায় ডেকে নেন পরে ওই গৃহবধুকে তিন জন মিলে গণধর্ষন করেন ও চার জন ধর্ষণের সহয়তা করেন। পরে ওই নারী আজ সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে গণধর্ষণের কথা বললে পুলিশ তাৎক্ষনিক ভাবে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। আটক পাঁচ জন হলো মতি মিয়া (৫৫),রাকিবুল (২৪),মিরাজ সরকার (৩২),মোক্তার হোসেন (২৯) ও মাহবুব (৪২)। এঘটনায় ওই গৃহবধু ধর্ষণকারীকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) এমারৎ বলেন আটক পাঁচ জনকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে ও গণধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেছেন ওই নারী।
সাভারে গণধর্ষণের শিকার গৃহবধূ
