সাভারে সিআরপিতে রোগীদের ব্যতিক্রমধর্মী ‘বই পাঠ প্রতিযোগিতা’

২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা সাভারে অবস্থিত সিআরপির প্রধান কার্যালয়ে আজ মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী “বই পাঠ প্রতিযোগিতা”। “পাঠে প্রশান্তি, পাঠে আরোগ্য”এই শ্লোগানকে সামনে রেখে নূরুল-খাদেমা ফাউন্ডেশন ও অলিম্পিয়াড বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন রোগীর মধ্য থেকে বাছাইকৃত ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান এবং সাভার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিআরপি’র প্রশাসনিক প্রধান শাহ মোঃ আতাউর রহমান। এরপর গল্প উপলব্ধি, গল্প বলা, সংক্ষিপ্ত পাঠ ,কবিতা আবৃত্তি ও প্রশ্নোত্তর এই পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরপি’র প্রোগ্রাম প্রধান শাহনাজ সুলতানা।

Related posts

Leave a Comment