সাভার ৯ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় পাঁচ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে সাভারের ইমান্দিপুর,নিমেরটেক ও শোভাপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাসের প্রায় ৭০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।
এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে সাভারের এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই সব এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এসময় ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়।
এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা করা হবে।
সংযোগ বিছিন্ন কালে এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মাহমুদ হাসান,সহ ব্যবস্থাপনাক আব্দুল মান্নানসহ আরো অনেকে।
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো ওই সব এলাকায়
সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : তিতাস গ্যাস কর্তৃপক্ষ
