২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দেশটির সেনাপ্রধান জুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন।স্থানীয় মিডিয়া শনিবার জানিয়েছে, প্রাক্তন নেতা জাইর বলসোনারোর সমর্থকদের এই মাসের শুরুতে দাঙ্গার পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।বলসোনারোর ম্যান্ডেট শেষ হওয়ার দুই দিন আগে গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং জানুয়ারির শুরুতে লুলার প্রশাসন এই নিয়োগ নিশ্চিত করে।গ্লোব নিউজ জানিয়েছে, আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা।
Read MoreMonth: January 2023
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা
২২ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।রোববার দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ৪৪ মিনিটে শেষ হয়।আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী। এর আগে তিনিই হেদায়েতী বয়ান করেন।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, রোববার…
Read Moreশীতের বিদায় ঘণ্টা বাজার আভাস
২১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):তীব্র শীতের বিদায় ঘণ্টা বাজার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে ক্রমশ বাড়বে দেশের তাপমাত্রা। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা…
Read Moreসাভারে উদ্বোধন হলো প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার,২১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষে সাভারে উদ্বোধন করা হলো ব্যতিক্রমধর্মী ঐহিত্যবাহী রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট খেলা। সকালে পৌর এলাকার রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন সাভার পৌর মেয়র আব্দুল গণি। উদ্বোধনী খেলায় রাজাশন ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন রাজাশন স্পের্টিং ক্লাব। ব্যতিক্রমধর্মী এ ফুটবল খেলা দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষে ও যুব সমাজকে খেলা ধুলায় আকৃষ্ট করতে এই ফুটবল খেলার আয়োজন বলে জানান সংশ্রিষ্টরা। এসময়…
Read Moreদুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না:ত্রান প্র্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হয়না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল এলাকায় বনগাঁও ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এই সরকারের সময় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি করলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয় বলেন তিনি।এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম,বিরুলিয়া ইউনিয়ন পরিষদের…
Read Moreবাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত : সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে বিচার বহিভূত ভাবে মানুষ হত্যাকান্ড হলেও বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। সকালে সাভারের কলমা এলাকায় গবাদি পশুর জন্য টোটাল মিক্সড রেশন (টিএমআর) প্ল্যান্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,বাংলাদেশ এখন ভালো অবস্থানে রয়েছে বিনা দোষে কাউকে গুম বা হত্যা করা হচ্ছে না অপরাধীদের বিচার করছে সরকার উল্øেখ করে তিনি আরও বলেন,বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ…
Read Moreঢাকার ধামরাইয়ে জমে উঠেছে মিষ্টি কুমড়া বেচা কেনার বাজার
স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে মিষ্টি কুমড়া বেচা কেনার বাজার। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাজারে চলে মিষ্টি কুমড়া বেচা কেনা। জানা যায় উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে মিষ্টি কুমড়া বেচা কেনা। ধামরাইর বিভিন্ন ফসলী জমির মাটি মিষ্টি কুমড়া চাষের উপযোগী হওয়ায় এবার বিভিন্ন ইউনিয়নে শত শত বিঘা জমিতে ভিটামিন এ সমৃদ্ধ এই মিষ্টি কুমড়া চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। প্রতিদিনি সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষকরা নিজের জমিতে লাগানো মিষ্টি কুমড়া তুলে বিকেল থেকে খরারচর বাজারে মিষ্টি কুমড়া গাড়ী বা…
Read Moreআরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৮ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১৩টি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন। এর ফলে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা ১৩৫টিতে দাঁড়িয়েছে এবং তৃণমূলের এক তৃতীয়াংশ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি তৃতীয় ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন।তিনি রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। পাশাপাশি অনুষ্ঠানে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রগুলো ভার্চুয়ালি সংযুক্ত ছিল এবং সেখানে উপকারভোগীদের সঙ্গে…
Read Moreকোন কর্মকর্তা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার
স্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মাঠ পর্যায়ে ভূমি জরিপের সময় সেটেলমেন্ট অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করে যদি বেশী টাকা নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।বিকেলে সাভারের সিএনবি এলাকায় ১৩৩ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২২,২৩ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান এসময় আরও বলেন,দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে কাজেই কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করতে পারবে না জনগনকে সঠিক সেবা দিতে হবে জানিয়ে তিনি আরও বলেন,ডিজিটাল জরিপের মাধ্যমে সারা দেশে সকল খাস জমি…
Read Moreঢাকার ধামরাইয়ে টমেটোর বাম্পার ফলন
স্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। ধামরাইর বিভিন্ন এলাকার চিত্র বদলে দিয়েছে জনপ্রিয় সবজি টমেটো চাষ। টমেটোর ফলন ভালো হওয়ায় কয়েক’শ কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে।ধামরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এবার উপজেলার বিভিন্ন গ্রামে এ বছর ব্যাপক টমেটো চাষ হয়েছে। ক্ষেতে সারি সারি গাছে এখন থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা টমেটো। আবহাওয়া অনুকুলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম এবং ন্যায্যমূল্যে টমেটো বিক্রি করতে পেরে কৃষকের মুখে ফুটেছে হাসি। বাজারে সুস্বাদু এই ফরমালিন মুক্ত টমেটো প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।বিভিন্ন…
Read More