স্টাফ রিপোর্টার,১৭ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মাঠ পর্যায়ে ভূমি জরিপের সময় সেটেলমেন্ট অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করে যদি বেশী টাকা নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।
বিকেলে সাভারের সিএনবি এলাকায় ১৩৩ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২২,২৩ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান এসময় আরও বলেন,দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে কাজেই কোন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করতে পারবে না জনগনকে সঠিক সেবা দিতে হবে জানিয়ে তিনি আরও বলেন,ডিজিটাল জরিপের মাধ্যমে সারা দেশে সকল খাস জমি দ্রুত উদ্ধার করা হবে বলেও বলেন তিনি।
কোন কর্মকর্তা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার
